খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে : রুমিন ফারহানা
খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে : রুমিন ফারহানা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।
এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ।
Manual8 Ad Code
দেখার মতো। সেখানে যখন আমি আমার গরীব এলাকাতে আসি, মানুষগুলোর জন্য আমার কষ্ট লাগে।’
Manual2 Ad Code
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একজন নারী। তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র হিসেবে লড়াই করে প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।