আজ রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

editor
প্রকাশিত মে ৯, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

Manual1 Ad Code

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা যায় উভয় পক্ষের লোকজনকে। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কিনেছিলেন জাউয়াবাজার কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

Manual8 Ad Code

এ নিয়ে দুই দিন আগে মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়াকে গালিগালাজ করেন। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাউয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলেও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর হয়।

শুক্রবার (০৮ মে) সন্ধ্যার পরও দুই পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা যায় উভয় পক্ষের লোকজনকে। এ সময় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এই সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনার পরও জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ জাউয়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্য সুএঃ ঢাকা পোস্ট

Manual8 Ad Code

 

Manual4 Ad Code