আজ শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে শীতের তীব্রতা ফের বাড়ার আভাস

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
সারাদেশে শীতের তীব্রতা ফের বাড়ার আভাস

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

সারা দেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম। তবে ফের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual2 Ad Code

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকতে পারে। আবার কখনো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার (১ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Manual3 Ad Code

আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন ৩ ফেব্রুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্ভাবাসে আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

Manual7 Ad Code