আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় ও ৯টায় ১০ দশমিক ২ ও ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৮ জানুয়ারি ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা গেছে।

Manual2 Ad Code

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

Manual2 Ad Code