আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবে- লোহাগাড়ায় ধানের শীষের পথসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবে- লোহাগাড়ায় ধানের শীষের পথসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী

Manual2 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

Manual3 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের আস্থা, বিশ্বাস নিয়ে রাজনীতি করে, এবারের নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরে মাশাবি রেস্টোরেন্ট চত্বরে চট্টগ্রাম-১৫ ( লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপি তথা ধানের শীষের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মীরা গুম ও খুন হয়েছে। অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে ও জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমাদের নেতাকর্মীরা খাটি সোনায় পরিণত হয়েছে। ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের বিদায় করলেও এখনো আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে ১২তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে।

সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি সৃষ্ঠি হয়েছে। দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার রাজনীতি করে বিএনপি। বিগত সময়ে বাকি সব দল কমবেশি আপোষ করলেও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কারো সাথে আপোষ করেনি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করতে হবে। সবাইকে চোখ কান খুলে রাখতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দল বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিএনপি অগ্রতান্ত্রিক শক্তির কাছে কখনো মাথা নত করবেনা। সন্ত্রাসীদের স্থান এদেশের মাটিতে হবেনা। সবার আগে বাংলাদেশ যারা বিশ্বাস করে তাদের হাতেই দেশ নিরাপদ থাকবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি প্রত্যেক নাগরিকের অধিকার নিয়ে চিন্তা করে রাজনীতি করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ যেটি হবে তার সুফল প্রত্যেকটি নাগরিকের বাড়িতে পৌঁছাতে হবে। প্রত্যেক টি ঘরের গিন্নীকে ফ্যামেলী কার্ড দেওয়া হবে। বিএনপি উন্নয়নের দল। এদেশে বিগত দিনে যত উন্নয়ন হয়েছে সেগুলো বিএনপির আমলেই হয়েছে।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্যে রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম‍্যান, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।

Manual2 Ad Code

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code