আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে জানুয়ারিতে সড়কে প্রাণ গেল ২৫ জনের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ণ
সিলেট বিভাগে জানুয়ারিতে সড়কে প্রাণ গেল ২৫ জনের

Manual1 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual3 Ad Code

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় গত জানুয়ারি মাসে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। মাসজুড়ে বিভাগে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

Manual1 Ad Code

রোববার (৮ ফেব্রুয়ারি) নিসচা সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত, হবিগঞ্জ জেলায় ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত এবং মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় ও অপ্রকাশিত দুর্ঘটনা এবং নিসচা সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে নিহতদের পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি দুর্ঘটনায় ৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৮টি দুর্ঘটনায় ৮ জন পথচারী নিহত হয়েছেন।

Manual1 Ad Code

দুর্ঘটনার ধরন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ১ জন এবং মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

নিসচার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগের মাস ডিসেম্বরে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হন। পরিসংখ্যান বলছে, নতুন বছর শুরু হলেও সড়ক নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

Manual6 Ad Code