বানেশ্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফটের বিতরণ করেন আবু বকর সিদ্দিক
বানেশ্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফটের বিতরণ করেন আবু বকর সিদ্দিক
editor
প্রকাশিত May 17, 2025, 09:16 AM
Manual1 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
দেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন আবু বকর সিদ্দিক।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
বানেশ্বর মসজিদ মার্কেট থেকে শুরু করে ট্রাফিক মোড় দিয়ে লিফলেট বিতরণ করে বানেশ্বর পেঁয়াজ হাটায় একটি পথসভা করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।
উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মাজেদুল হক, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন রকি।