আজ রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানেশ্বর মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে পবা হাইওয়ে পুলিশের মতবিনিময়  

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ০৬:০৬ অপরাহ্ণ
বানেশ্বর মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে পবা হাইওয়ে পুলিশের মতবিনিময়  

Manual5 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক এলাকার শৃঙ্খলা যানজট নিরেসন ও দূর্ঘটনা রোদকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ মে) সকাল ১১ টার সময় বানেশ্বর বাজার কাচারি মাঠে এই মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজনের অ্যাডিশনাল, এসপি, উদয় কুমার সাহা,
পবা হাইওয়ে থানার কর্মকর্তা মোজ্জাম্মেল হক কাজী, রাজশাহী জেলা পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম , ৩ নং  বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল।
বানেশ্বর বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, বণিক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি  মতিউর রহমান মতি, বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী আলী,  হাট ইজারাদার রাসেল সরকার, সাবেক ইউপি সদস্য আজিজ মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল সাবু, এছাড়াও বানেশ্বর হাটবাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।