কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন কল্পে: আলোচনা সভা
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন কল্পে: আলোচনা সভা
editor
প্রকাশিত জুন ৪, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
Manual6 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
Manual3 Ad Code
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বিকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।
Manual2 Ad Code
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহাম্মেদ সিদ্দীকির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।
এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, হুমায়ুন কবির মাস্টার, সোলায়মান আলম, রফিজুল ইসলাম দর্জি, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, মনিরুজ্জামান খান লাভলু, খাকেুজ্জামান বাবলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহীম প্রধান, জাহাঙ্গীর কবির, হারুন অর-রশিদ-দেওয়ান, জয়নাল আবেদীন, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন প্রমুখ।