কাপাসিয়ায় উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
কাপাসিয়ায় উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
Manual1 Ad Code
আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি শনিবার (১৪ জুন )বিকেলে ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব এবং ৩৯ জনকে সদস্য করে ৪১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার যৌথ স্বাক্ষরে উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটি সমূহ অনুমোদিত হবে।
এদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।