আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ
ভোলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি অনুষ্ঠিত

Sharing is caring!


Manual7 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা
ভোলা পৌর বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন)  সকাল ১১টায় শহরের উকিলপাড়া নাইটকোচ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোঃ আবদুর রব আকন এর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সোপান, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মনির ,জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ ,জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সাজেদা বেগম, সহ- সভাপতি খালেদা খান সহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সদস্যসমূহ চলছে , আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ভোলা-১ আসন থেকে গোলাম নবী আলমগীরকে সংসদ সদস্য নির্বাচিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত করে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম ২০ টাকা কিন্তু আমরা যাকে তাকে দিতে পারি না। ত্যাগি ও  সৎ লোকদের এ ফরম সংগ্রহ করার জন্য তিনি আহ্বান জানান।
Manual1 Ad Code
Manual4 Ad Code