আজ , ,

পীরগঞ্জে ৩ দিন ব্যাপী ফল মেলা উদ্বোধন

editor
প্রকাশিত June 19, 2025, 03:36 PM
পীরগঞ্জে ৩ দিন ব্যাপী ফল মেলা উদ্বোধন

Manual2 Ad Code

লাতিফুর রহমান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি,:

Manual3 Ad Code

“ দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই ” এ শ্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহাম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রান, যুবদল নেতা সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

মেলায় ৫০ ধরনের ফল প্রদর্শন করা হয়।