আজ , ,

মৌলভীবাজারে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড

editor
প্রকাশিত October 30, 2026, 03:00 AM
মৌলভীবাজারে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার;

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলোচিত শাবানা বেগম (২৮) হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফারুক মিয়ার ছেলে ১নং আসামী মো. নাসির মিয়া (২৬), মৃত মতন মিয়ার পুত্র ২নং আসামী বিল্লাল মিয়া (৩০), ৩নং আসামী দুলাল মিয়া (২৬) ও ফারুক মিয়ার পুত্র ৪নং আসামী গিয়াস মিয়া (২৫)। ৪ জনের মৃত্যু দন্ডে দন্ডিত এবং অতিরিক্ত আরো ৫০ হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। জরিমানার টাকার মামলার বাদীর পরিবারের সদস্যরা প্রাপ্ত হবেন।

অপরদিকে, রসুলপুর, পাইকপাড়া গ্রামের ৫নং আসামী মহিবুর রহমান ওরফে অমৃত মিয়া (৫০)কে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭নং আসামী পূর্ব লইয়ারকুল, রোস্তমপুর গ্রামের জয়নাল মিয়া (৫৫)কে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামীরা হলেন- ছুরুক মিয়ার পুত্র জাবেদ মিয়া, আসাদুজ্জামান মিটু মিয়ার স্ত্রী হাসি বেগম (৩৫), সাবেক চেয়ারম্যান আবুল বাশার মিয়া (৬২), মৃত: শামসুল হক এর পুত্র মো. আলী ইসলাম (৪০) ও মোতাব্বির হোসেন@ছুরুক মিয়ার স্ত্রী নাজমিন বেগম (৪০)-কে খালাস দিয়েছেন আদালত।

এছাড়া মৃত মকবুল মিয়ার পুত্র রাজা মিয়া (সরদার), মৃত আ: জব্বার এর পুত্র ছুরুক মিয়া ও ফারুক মিয়ার মৃত্যুবরণ হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাদ দেওয়া হয়েছে ( প্রসেডিং ড্রপট) করা হয়।

Manual8 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে তাঁর সৎভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গ উপজেলা হাসপাতাল এবং পরবর্তীতে তার অবস্থা আংশকাজনক হলে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৮, তারিখ : ০৭/০৪/২০১৬ইং) দায়রা- ৪৪/২০১৭ইং, দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল ওয়াহিদ। আসামিপক্ষে ছিলেন- বিজ্ঞ আইনজীবী সানোয়ার হোসাইন।

Manual4 Ad Code