আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ অভিভাবকদের সাথে শিক্ষকদের মত বিনিময় সভা

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০১:৫৩ অপরাহ্ণ
কালীগঞ্জ অভিভাবকদের সাথে শিক্ষকদের মত বিনিময় সভা

Sharing is caring!


Manual5 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

Manual8 Ad Code

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম. নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, ইংরেজি শিক্ষক জোবাইদুর রহমান এবং বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ নেছারুল হক খান, সাংবাদিক রফিক সরকার।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের নানা সমস্যা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, নিয়ম-শৃঙ্খলা এবং পাঠদানের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ, শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

সভায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিতি ছিলেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code