আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইলের নাগরপুরে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইলের নাগরপুরে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

Sharing is caring!


Manual5 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
গত ১৫ জুন থেকে উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় ।
উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৪ জুন সকালে উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৃষকদল এ বৃক্ষরোপন কর্মসূচীর পালন করেন। বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
গয়হাটা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাবিবুর রহমান বিদ্যূৎ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় বৃক্ষরোপন অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রিপন আহাম্মেদ শিশির, খন্দকার রাশেদ আলম রাশেদ, গয়হাটা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ মিয়া।
Manual1 Ad Code
Manual3 Ad Code