আজ বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ
ভোলায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

Manual6 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা:
ভোলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এসময় জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শফিউল রহমান কিরণ ও সদস্যসচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির থেকে বের হয়ে রথযাত্রাটি পানের আড়ত এলাকায় গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি রথযাত্রার সঙ্গে মিলিত হয়।
পরে নতুন বাজার, বাংলা স্কুল মোড় হয়ে পাঁচতহবিলে গিয়ে শেষ হয়। এসময় হাজারও সনাতনী ভক্তরা রথযাত্রায় অংশ নেন।
এদিকে দেখা যায় অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা।