আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৫:১৩ অপরাহ্ণ
ফুলছড়িতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

Sharing is caring!

Manual8 Ad Code
রাজু সরকার  (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ জুলাই) উপজেলার ফ্রেন্ডশীপ সেন্টারে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় ইফাদ ও রাইমস এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, কৃষক, ইমাম, পরোহিত, স্বেচ্ছাসেবক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. আবু মোতালেবের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, প্রধান অতিথি প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট এর পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী।

Manual4 Ad Code

মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট এর প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ প্রমূখ। কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code