আজ রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরের সহবতপুর ইউনিয়নে যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
নাগরপুরের সহবতপুর ইউনিয়নে যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

Manual8 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর ইউনিয়ন জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ছাদিকুর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. দাউদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহবতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ লুৎফর রহমান, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যুব সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আদর্শিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শ, চারিত্রিক উৎকর্ষতা ও সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক নেতা আযাদ সিদ্দিকীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।