আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এর আগে সকাল ১০টা থেকে পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Manual2 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জরুরি নির্দেশনায় বলেছে, পরীক্ষা বেলা ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই অন্তত ১ ঘণ্টা আগে (বেলা ২টার মধ্যে) কেন্দ্রে ঢুকতে হবে। বেলা ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হবে। ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের এই বিশেষ শর্ত দেওয়া হয়েছে।

এ ছাড়া কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনা বাধ্যতামূলক। উত্তরপত্র (ওএমআর) পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

Manual7 Ad Code

এবারের নিয়োগে দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

Manual2 Ad Code