আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ‘দুষ্কৃতকারীর’ তালিকায়, মধ্যরাতে বাদ দিয়ে ফের বিজ্ঞপ্তি

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
বিএনপি নেতা ‘দুষ্কৃতকারীর’ তালিকায়, মধ্যরাতে বাদ দিয়ে ফের বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম নগরে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত ৩৩০ জনের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে শনিবার একটি গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিকেলে দুষ্কৃতকারীদের তালিকাসহ নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হলেও মধ্যরাতে সংশোধিত তালিকা পাঠিয়ে একজন বিএনপি নেতার নাম বাদ দেওয়া হয়।

নগর পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের তালিকাটি প্রথম দফায় শনিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে গণমাধ্যমকর্মীদের পাঠানো হয়। ওই তালিকায় ৪ নম্বরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজমের নাম ছিল। তবে রাত ১২টা ২৪ মিনিটে সংশোধিত তালিকা পাঠানো হলে সেখানে তার নাম আর রাখা হয়নি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরের শান্তি–শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তালিকাভুক্ত ব্যক্তিদের নগরে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী ও সাইফুল আলমের নাম। এছাড়া সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে গাজী শফিউল আজিম, শৈবাল দাশ, সাহেদ ইকবাল, জহরুল আলম জসিম, মোহাম্মদ হোসেন হিরণ, নাজমুল হক, হাসান মুরাদ, গিয়াস উদ্দিন, নূর মুস্তাফা, আবুল হাসনাত বেলাল ও মোবারক হোসেনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

৩৩০ জনের তালিকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আছেন বিদেশে পলাতক সাজ্জাদ আলী, তার সহযোগী সাজাদ হোসেন, মোবারক হোসেন, মোহাম্মদ রায়হান, খোরশেদ, সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম বুইস্যা এবং নুরুল আলম ওরফে হামকা আলম।

Manual5 Ad Code

সংশোধিত তালিকায় শওকত আজমের নাম বাদ পড়লেও বাকলিয়া থানার মোর্শেদ খান, কোতোয়ালির হাসান, পাহাড়তলীর মাসুমসহ নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন নেতা–কর্মীর নাম রয়ে গেছে। বিএনপি নেতা–কর্মীদের অভিযোগ, দলের কয়েকজনকে তালিকাভুক্ত করা হলেও জুলাই গণ–অভ্যুত্থানে প্রকাশ্যে অস্ত্রধারী ব্যক্তি ও নগরের বহু চিহ্নিত সন্ত্রাসীর নাম এতে অন্তর্ভুক্ত হয়নি।

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান রোববার সকালে বলেন, ‘পুলিশ কীভাবে এবং কোন ভিত্তিতে বিএনপি নেতা–কর্মীদের নাম দুষ্কৃতকারীদের তালিকায় তুলেছে, তা আমাদের বোধগম্য নয়। কেউ যদি প্রকৃত অপরাধী বা সন্ত্রাসী হন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘অনেক প্রকৃত অপরাধী ও অস্ত্রধারী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের নাম তালিকায় আসেনি।’

তালিকায় একজন বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত হওয়া এবং পরে তা সংশোধনের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘ভুলবশত ওই বিএনপি নেতার নাম তালিকায় চলে এসেছে। একই সঙ্গে একজন প্রয়াত সাবেক কাউন্সিলরের নামও রয়েছে, সেটিও বাদ দেওয়া হচ্ছে।’

এদিকে তালিকায় সন্ত্রাসীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাম থাকার বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মী প্রকাশ্যে ও গোপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। এ কারণে তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

 

Manual5 Ad Code

 

 

Manual4 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual8 Ad Code