জেলা প্রশাসক অফিসের সামনে হকার সমিতির মানববন্ধন ও স্বারকরিপি প্রদান
জেলা প্রশাসক অফিসের সামনে হকার সমিতির মানববন্ধন ও স্বারকরিপি প্রদান
editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
Manual8 Ad Code
মো: জাফর ইকবাল:
Manual2 Ad Code
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকার বাজার হকার সমিতি। এসময় তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করে।
Manual8 Ad Code
রবিবার(১৮ জানুয়ারী) এই কর্মসুচী পালন করে সরকার বাজার হকার সমিতি।
Manual3 Ad Code
স্বারকলিপিতে দেখা যায়, মোজেফরাবাদ মৌজার সরকার বাজারে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে পুরাষানুক্রমে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতশত হকার ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এলাকার লন্ডন প্রবাসী সুলেমান মিয়া সোনাওর ম্যানশন- ১ এর মালিক এলাকাবাসীর সম্পূর্ণ নিজ ব্যক্তি স্বার্থে চালাকি করে দূরভী সন্ধি মূলে লীজ সংক্রান্ত আইনানুগ শর্তাদিতে মিথ্যা তথ্য দিয়ে ইজারা নেন। সড়ক ও জনপথ বিভাগের যে ভূমিতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা করছে। ফলে স্থানীয় শতশত ব্যবসায়ী ও হকারর ক্ষতি গ্রস্থ হচ্ছেন। এর প্রতিবাদে শতাধিক হকার তাদের সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন ওস্বারক লিপি প্রদান করে।
Manual5 Ad Code
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো: আব্দুর রউফ তালুকদার, ইসলাম মিয়া, বেলাল মিযা, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, লন্ডন প্রবাসী আওয়ামীলীগের দোসর সোলেমান মিয়ার সরকার বাজারে সোনাওর ম্যানশন- ১ নামে একটি ম্যানশন রয়েছে। এই ম্যানশনে প্রবেশ করার রাস্তার নামে সড়ক ও জনপথ বিভাগের ভূমি লীজ নিয়েছে। কিন্তুতার ম্যানশনে প্রবেশের ৩ দিকে রাস্তা রয়েছে। মুলত আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদেরে উচ্ছের জন্য এই পায়তারা। আমরা এখান থেকে উচ্ছেদ হলে আমাদের শত শত পরিবার না খেয়ে মরবে। আমাদের ছেলে মেয়ে লেখা পড়া বন্ধ হয়ে যাবে। আমারা রাস্তায় থাকতে হবে। এব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি।