আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুবার্ষিকীতে প্রার্থীদের মুখে মুখে সুরঞ্জিতের সেনের নাম

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
মৃত্যুবার্ষিকীতে প্রার্থীদের মুখে মুখে সুরঞ্জিতের সেনের নাম

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ-২-এ বিরল রাজনৈতিক দর্শনের পরিচয় দিলেন বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার এই আসনের প্রার্থীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়াত সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নাম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ছিল আওয়ামী লীগের প্রয়াত নেতা, সুনামগঞ্জ-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সুরঞ্জিত স্মৃতি পরিষদ বা তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো কর্মসূচি না থাকলেও সামাজিক মাধ্যম ছিল সরব। বিশেষ করে ফেসবুকে প্রয়াত এই জাতীয় নেতাকে নিয়ে ছিল বিস্তর আলোচনা। যাতে অংশ নিয়েছেন এই আসন থেকে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীরাও। দিরাই-শাল্লার ভোটের প্রচারণায়ও বৃহস্পতিবার সুরঞ্জিত ছিলেন আলোচনায়।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ভাটি বাংলার অহংকার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী। এই দিনে আমি তাঁকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

Manual6 Ad Code

জীবদ্দশায় বার বার জাতীয় নির্বাচনে সুরঞ্জিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাছির উদ্দিন চৌধুরী। সেই নেতার ফেসবুকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে এমন স্ট্যাটাস ব্যাপকভাবে আলোচিত হয়েছে। স্থানীয়রা বলছেন, দলমত নির্বিশেষে সুরঞ্জিত সেনগুপ্ত একজন শ্রদ্ধার পাত্র। ভাটির অহংকার। বর্তমান নেতারা নিজেদের রাজনৈতিক উদারতা ও বিশাল মানসিকতার পরিচয় দিয়েছেন।

এদিকে অসংখ্য ‘নাছির সমর্থক’ এই স্ট্যাটাস শেয়ার করেছেন। অনেকে নাছির উদ্দিনের স্ট্যাটাসে মন্তব্য করেছেন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে।

ঠিক একইভাবে নাছির উদ্দিন চৌধুরীর স্ট্যাটাসের দুই ঘণ্টা পরেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনিরের ‘শিশির মনির মিডিয়া সেল’ নামের আইডি থেকে পোস্ট করা হয়, ‘দিরাই-শাল্লা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী আজ। আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ এই স্ট্যাটাসও অনেকেই শেয়ার করেছেন।

বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর নির্বাচনী সমাবেশ হয় দিরাই উপজেলার কাইলানি পয়েন্টে। নাছির উদ্দিন চৌধুরী সমাবেশে বক্তব্য শুরু করেন সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

Manual1 Ad Code

 

 

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

তথ্য সুএঃ বাংলা ট্রিউবিউন