চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ।
এসময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করছিলেন।
শওকত উল আনাম বলেন, “কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের অফিস হিসেবে যে সাইনবোর্ড লাগানো ছিল, সেটা সরিয়ে আমরা উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়েছি।
“দরজায় যে তালা লাগানো ছিল, সেটা সরিয়ে আমরা ভিতরে ঢুকেছি। সেখানে আমাদের অফিসে আগে থাকা চেয়ার, টেবিল, মাইক, আইপিএস, আলমারি, ফাইলপত্র কিচ্ছু পাইনি। এমনকি প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ এবং উত্তর জেলার প্রয়াত নেতাদের ছবিগুলো পর্যন্ত নেই। আমরা অফিসে আবার নিজেদের তালা দিয়েছি।”
সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ’ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন।
গত বছরের ২১ অক্টোবর ওই ভবনের চতুর্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায়, একদল যুবক কার্যালয়টির বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকেও দেখা যায়।
Manual2 Ad Code
চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড়ে রোববার বিকালে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Manual6 Ad Code
চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড়ে রোববার বিকালে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভাঙচুরের বিষয়ে আরিফ মঈনুদ্দিন তখন বলেছিলেন, “আমাদের কাছে খবর ছিল অফিসটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন রাতের বেলা কার্যক্রম পরিচালনা করছে। সে কারণে আমরা সেখানে গিয়েছিলাম।
“সেখানে গিয়ে আমরা এর প্রমাণ পেয়েছি। তালা ভেঙে ঢুকে অফিসের ভেতর পরিপাটি পেয়েছি। সবকিছুই সাজানো গোছানো ছিল। টেবিল, চেয়ার ও পানের ডিব্বা দেখেছি পরিপাটি অবস্থায়।”
সেদিন ওই ঘটনার পরে কার্যালয়টিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানান আরিফ মঈনুদ্দিন।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচু চালানো হয়েছিল।
এর আগে গত রোববার নগরীর লালদীঘির পাড়ে সড়কের পাশের দেয়ালে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরাল ধুয়ে-মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Manual7 Ad Code
২০২৪ সালের ৫ অগাস্টের পর ওই ম্যুরালে কালি দিয়ে ও কাগজ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।