বুড়িচংয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন
বুড়িচংয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual4 Ad Code
দেশের কয়েকটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের খবরের মধ্যে এবার কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।
Manual2 Ad Code
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন কর্মী সেখানে পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন। সে সময় সেখান থেকে কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের কার্যক্রম লাইভ শেয়ার করেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী বুড়িচং উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে তা পরিচ্ছন্ন করতে থাকেন। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সন্ধ্যা ৭টার দিকে তারা সেখানে জাতীয় পতাকা উঁচিয়ে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন। বেশ কয়েক মিনিটব্যাপী তাদের স্লোগান চলে এবং শেষ পর্যায়ে সেখানে নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘তারা যখন এ কার্যক্রম চালাচ্ছিল তখন আমি শহরে ছিলাম। খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি, কিন্তু তার আগেই তারা পালিয়ে গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’