আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ
ময়মনসিংহে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখার কবীর বাপ্পী।

Manual2 Ad Code

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাপ্পীর বাড়ি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে।

Manual1 Ad Code

শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের ৫-৬ জন নেতার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। পুলিশি বাধায় আমরা ফুল দিতে পারিরি। পরে পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, কোনো বাদী না থাকায় শনিবার আপাতত ওই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code