আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পতাকা উত্তোলন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পতাকা উত্তোলন

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে একুশের গান বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

Manual1 Ad Code

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। ৫ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।

Manual7 Ad Code

সোশ্যাল মিডিয়ার একটি ছবিতে দেখা গেছে, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও শহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code