জয় বাংলা’ স্লোগানে জামালপুর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জয় বাংলা’ স্লোগানে জামালপুর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
Manual1 Ad Code
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ওই ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী। পরে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।
Manual6 Ad Code
এ সময় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন ও মোনাজাতের পর কার্যালয় প্রাঙ্গণ থেকে সরে যান নেতাকর্মীরা।
Manual4 Ad Code
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, “বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।”
উল্লেখ” ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত ছিল।