দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
editor
প্রকাশিত February 23, 2026, 04:34 PM
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual6 Ad Code
দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
Manual2 Ad Code
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়।
Manual2 Ad Code
স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
Manual3 Ad Code
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, তিনজন তরুণ কার্যালয়ের সাইনবোর্ডের পাশে একটি সবুজ পাইপে দুটি জাতীয় পতাকা এবং আরেকটি পাইপে দলীয় পতাকা টাঙাচ্ছেন। পরে তাদের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। সেখানে একজনকে বলতে শোনা যায়, “আজ থেকে আওয়ামী লীগের কার্যালয় খোলা থাকবে।”
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে পতাকা উত্তোলনের বিষয়টি তিনি জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।