কুষ্টিয়ায় ছাগল চুরির অভিযোগে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার +২৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে অভিযুক্ত ইরানি বেগম নামে এক নারীর বাড়িতে এই হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ইরানি বেগম ওই এলাকার নেহেরুলের স্ত্রী।
Manual8 Ad Code
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ওই এলাকার মাছিদুলের ছাগল হারিয়ে যায়। শুক্রবার বিকেলে ইরানি বেগম তার বাড়িতে ছাগলটি জবাই করে ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেরে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই নারীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।
Manual4 Ad Code
স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার তিনি ছাগল চুরির ঘটনা ঘটিয়েছে। তবে শুক্রবার তাকে হাতেনাতে ধরা হয়েছে।
এদিকে, চুরির বিষয়টি অস্বীকার করে ওই নারী বলেন,আমি ছাগল চুরির ঘটনার সঙ্গে জড়িত নই। তবুও তারা আমার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
Manual2 Ad Code
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন আটক করা হয়েছে । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যিনি ক্ষতিগ্রস্ত তিনি যদি থানায় এ বিষয়ে এজাহার দিলে মামলা এন্ট্রি করা হবে।