আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি: উপাচার্য

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি: উপাচার্য

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:

সাফল্যের ২৫ বছর উদযাপন করল সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

Manual2 Ad Code

বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকাল ২টায় লিডিং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের নিয়ে শান্তির প্রতীক পায়ড়া এবং শুভেচ্ছা ব‍েলুন উড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Manual7 Ad Code

লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিকাল ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটি আজকের এ পর্যায়ে আসার পেছনে রয়েছে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুদক্ষ কর্মপরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনা।

তিনি লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা মহিয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে স্মরণ করে বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে মানসম্পন্ন পাঠদানের মাধ‍্যমে লিডিং ইউনিভার্সিটি মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে। পাঠদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটি সিলেটসহ সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেক করে তিনি বলেন, ইতোমধ্যে দক্ষ শিক্ষক নিয়োগ এবং দীর্ঘ সময়ের পর শিক্ষকদের পদন্নোতি দেওয়া হয়েছে। লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে যা লিডিং ইউনিভার্সিটির অবকাঠামোগত উন্নয়নে অগ্রগতির বহিঃপ্রকাশ।

Manual4 Ad Code

এ অঞ্চলে শিক্ষা বিস্তারে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এখানে স্কুল, কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ‍্য দিয়ে রাগীব নগর শিক্ষা নগরীতে পরিণত হয়েছে।

পরিশেষে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে তিনি অনুষ্ঠান আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম বলেন,রজত জয়ন্তীতে এই অর্জন উদযাপনের পাশাপাশি আমাদেরকে আগামী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শিক্ষার্থী হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ তাই তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান করে দক্ষ করে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষক এবং কর্মকর্তাদেরকে রুটিন কাজের বাইরে প্রতিষ্ঠানকে আরো সামনে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে। তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলা খুবই কঠিন একটি কাজ। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা দানবীর ড. সৈয়দ রাগীব আলী স্বনামধন্য আরো বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের নাম লিডিং রেখেছেন এ অর্থে যে একদিন লিডিং ইউনিভার্সিটি লিড দিবে এ স্বপ্ন তাঁর ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয় অত‍্যন্ত সফলতার সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে যার পিছনে দানবীর ড. সৈয়দ রাগীব আলী অবদান রয়েছে। তাঁর পৃষ্ঠপোষকতায় সুন্দর এবং সাজানো পরিবেশ শিক্ষার্থীদের কল‍্যাণ কামনায় এই প্রত‍্যন্ত অঞ্চলে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে পড়াশোনা করতে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েই চলছে।তিনি এ বিশ্ববিদ্যালয়ের সফলতা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Manual8 Ad Code