আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে শাহবাগের পরিস্থিতি উত্তপ্ত, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে শাহবাগের পরিস্থিতি উত্তপ্ত, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার সামনে দু’পক্ষের হাতাহাতি ও একজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী দাবিতে মারধর করা হয়েছে।

Manual8 Ad Code

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে, আজ বিকালের দিকে রাজধানীর চাঁনখারপুল মোড়ে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদকে আটক করে পুলিশ। ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থীকে আটকের পাশাপাশি জব্দ করা হয় দুই পেয়ার সাউন্ড বক্সও। এরপরেই ডাকসুর ভিপি পদে নির্বাচন করা শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে পোস্ট দিয়ে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘোষণা দেন। রাত সাড়ে ৯টার দিকে ঢাবির কিছু শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের কিছু নেতাকর্মী অংশ নেন।

মাইকে ভাষণ বাজানোর একপর্যায়ে কিছু লোকজন শাহবাগ থানার থেকে এসে ভাষণ থামাতে বলেন যা বাগবিতণ্ডায় রূপ নেয়। এর কিছুক্ষণ পরে আরেকটি গ্রুপ এসে বাধা দিতে চাইলে দু’পক্ষের হাতাহাতি হয়। যারা ভাষণ বাজাতে না করছিলেন তাদের সঙ্গে কথা বলা হলে নিজেদের ‘সাধারণ জনতা’ বলে পরিচয় দেয়।

পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ভাষণ বাজানোর বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেন। সেখানে ডাকসু নেতারা উপস্থিত হন এবং তারাও ভাষণ বাজানোর বিরুদ্ধে অবস্থান নেন।

Manual8 Ad Code

এদিকে, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাবির এক শিক্ষার্থীকে ছাত্রলীগ আখ্যা দিয়ে মারধর করে জাতীয় ছাত্রশক্তি নেতাকর্মীরা। পরে পুলিশ এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

Manual5 Ad Code

তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন