আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ণ
বাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

Manual2 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
 বাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,তারুণ্যের বাংলাদেশ গড়বো’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার খোরশেদ আলম,র্ফায়ৃার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার রফিকুূল ইসলাম চৌধুরি,বাংলাদেশ স্কাউট এর উপজেলা শাখার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।