আজ রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীতে খাবার বিতরণ

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০২:১১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীতে খাবার বিতরণ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের আগে ঢাকার আগারগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের উপকমিটির ২০-২৫ জন নেতাকর্মী।

ঢাকার রমনা কালিমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্দির কমিটির সাবেক সভাপতি উৎপল সাহা। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।


খাদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন, আনোয়ার হোসাইন, নাসিম আল মোমিন রূপক, এস এম আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন, ওমর ফারুক, মিজানুর রহমান জনি, তুষার, নিটোল, এন আই সৈকত ও নুরুন্নবী রাজু উপস্থিত ছিলেন।

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual4 Ad Code

 

Manual5 Ad Code