আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই, যানবাহনের দীর্ঘ লাইন

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই, যানবাহনের দীর্ঘ লাইন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

সরবরাহ ঘাটতির কারণে ঢাকার বেশিরভাগ পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। এমনকি সরবরাহ সংকটে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

Manual4 Ad Code

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে এ চিত্র দেখা যায়।

তেলের পাম্পে তেল না থাকার নোটিস ঝুলছে। গাড়িচালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ অফিসগামী, কেউ জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে।

Manual4 Ad Code

এ বিষয়ে পাম্পমালিকরা বলছেন, ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিকেলে নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।

এর আগে, রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়– নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।তথ্য সুএঃ ইত্তেফাক

Manual7 Ad Code