আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয় টানা ১০টি শনিবার খোলা থাকবে

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয় টানা ১০টি শনিবার খোলা থাকবে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

পবিত্র রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Manual3 Ad Code

আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

Manual7 Ad Code

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, নির্ধারিত পাঠপরিকল্পনা পূরণের জন্য ছুটি শেষে পরবর্তী ১০ শনিবার শ্রেণি কার্যক্রম চালুর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়। ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।