আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

Manual1 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় একটি ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকাল এগারোটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মমিনুর বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। সকালে ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।