আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
লোহাগাড়ায় চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Manual4 Ad Code
ফাহাদ , লোহাগাড়া:
​চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের সদস্যরা। এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
​পরিষদ সদস্যদের দাখিলকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে:
​দুর্নীতি ও অনিয়ম: ইউনিয়নে বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি প্রকল্পের ব্যয়ের হিসাব প্রকাশ করেন না এবং সদস্যদের সাথে কোনো সমন্বয় ছাড়াই একক সিদ্ধান্তে প্রকল্প বাস্তবায়ন করেন।
​অসদাচরণ: কোনো সদস্য প্রকল্পের হিসাব বা কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললে তিনি তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​ক্ষমতা দখল ও জালিয়াতি: গত বছরের ২২ মে সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়াকে শারীরিক অসুস্থ দেখিয়ে এবং তার স্বাক্ষর জাল করে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের প্রভাবে তিনি প্যানেল চেয়ারম্যানের পদ দখল করেন বলে জানা গেছে।
​ফৌজদারি মামলা: বর্তমান প্যানেল চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একজন অন্যতম আসামি।
​এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, আমি আসামী হয়ে বক্তব্য দিলে আর কি হবে? প্রশাসন কি আমাকে ছেড়ে দিবে?
​লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, চরম্বা ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও তার দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে এবং যথাযথ শুনানি শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।