আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমানা, যতরপুরের দু:খ যাতায়তের একটি রাস্তা

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমানা, যতরপুরের দু:খ যাতায়তের একটি রাস্তা

Manual3 Ad Code

মোঃ জাফর ইকবাল

মৌলভীবাজার শ্রীমঙ্গল সীমানা যতরপুরবাসীর দু:খ যাতাযাতের একটি রাস্তা। মৌলভীবাজার সদরের নাজিরাবাদ ইউনিয়ন আর শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের শেষ সীমান্তে অবস্থিত যতরপুর গ্রামে।

Manual2 Ad Code

এটাই এই এলাকার শেষ জনপদ। সব সম্প্রদায়ের বসবাস। এই জনপদে পর রয়েছে ধুধু ধানের মাঠ। উন্নয়নের ছুয়া লাগেনি এই গ্রামে। গ্রামে রেমিটেন্স যুদ্ধা প্রতিটি পরিবারে ১/২ রয়েছেন। গ্রামের শেষ মাথায় রয়েছে ১ টি যতরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১ টি যতরপুর পুরাতন জামে মসজিদ। কোমল মতি স্কুলের শিশু ও মসজিদের মুসল্লীদের যাতাযাত করতে হয় ধানি জমির আইল দিয়ে।

Manual2 Ad Code

বর্ষা মাসে চলাচলে দুযোর্গের শেষ নেই। সাপ, জোক, বিচ্ছুর আস্তানা দিয়ে যেতে হয় মসজিদ ও স্কুলে। এলাকাবাসী এ অবস্থা থেকে পরিত্রান পেতে চায়।

Manual2 Ad Code

এলাকার সাবেক মেম্বার শেখ সোহেল আহমদ, ডা: মো: রোশন মিয়া সাবেক মেম্বার, কুয়েত প্রবাসী সামছুল মিয়া, জমির খাঁন, রহমান খাঁ, খিতিশ সুত্র ধর,হারিছ মিয়া, মজমিল মিয়া, খেজুর মিয়া সহ এলাকার অনেকে বলেন, আমাদের এলাকায় প্রবাসীদের সংখ্যা বেশী। প্রবাসীরা সরকারকে রেমিটেন্স পাঠান। অতচ একটি রাস্তার জন্য তারা সাচছন্দে বাড়িতে এসে চলা ফেরা করতে পারেননা। তাদের ছেলে মেয়ে স্কুল মসজিদে যেতে পরেনা। এটা খুব দু:খ জনক। আমরা এ সমস্যা সমাধানে সরকারের শুভ দৃষ্টি কামনা করি।