আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানির বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

Manual2 Ad Code

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, বিকেলের দিকে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিল। এ সময় তার নানি পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। পরে তার নানি বাসায় ফিরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।সুএঃ ঢাকা পোস্ট

Manual5 Ad Code

 

Manual5 Ad Code