কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অজ্ঞাত যুবকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁকাপুল সংলগ্ন এলাকায় রেললাইনের মাঝখান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা, তাকে হত্যার পর রেললাইনের উপর লাশ ফেলে রাখা হয়েছে।
Manual2 Ad Code
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেললাইনের ওপর একজনের মরদেহ দেখে এলাকাবাসী ভেড়ামারা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি পরিচয়পত্র (আইডি কার্ড) পাওয়া যায়। পরিচয়পত্রের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা।
পরবর্তীতে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) পুলিশ খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
Manual5 Ad Code
রেলওয়ে পুলিশ জানায়, নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অজ্ঞাত যুবকের লাশ রেলওয়ে সীমানার মধ্যে হওয়ায় পোড়াদহ জিআরপি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।