আজ রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

নেত্রকোনা সদর উপজেলায় কয়েকজন তরুণ–যুবককে রাতের আঁধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করতে দেখা যায়

Manual7 Ad Code

নেত্রকোনা সদর উপজেলায় কয়েকজন তরুণ–যুবককে রাতের আঁধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করতে দেখা যায়ছবি: ভিডিও থেকে সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে, তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Manual5 Ad Code

ভিডিওটি যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ নেতা–কর্মী রাতের আঁধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাঁদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন।

ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল–গ্যাস–বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’ ইত্যাদি। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় আটটার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় পাঁচ মিনিট মিছিল করে তাঁরা দ্রুত সরে যান। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তাঁর ধারণা, এটি অন্য জায়গার পুরোনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সুএঃ প্রথম আলো