আজ বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“ঈদে ক্যাটেল ও স্পেশাল ট্রেন, যাত্রী ও পশু পরিবহনে বড় প্রস্তুতি”

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ
“ঈদে ক্যাটেল ও স্পেশাল ট্রেন, যাত্রী ও পশু পরিবহনে বড় প্রস্তুতি”

Manual8 Ad Code

স্বপন কুমার সিং , সংবাদদাতা :

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীর চাপ সামাল দেওয়া এবং কোরবানির পশু পরিবহন সহজ করতে এবার একযোগে যাত্রীবাহী ১০ জোড়া স্পেশাল ট্রেন ও ৩টি ক্যাটেল (পশুবাহী) স্পেশাল ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

Manual1 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, কোরবানির পশু পরিবহনের জন্য চালু হওয়া ক্যাটেল স্পেশাল ট্রেনগুলো উত্তরাঞ্চলের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর এলাকা থেকে ছেড়ে ঢাকার ক্যান্টনমেন্ট ও তেজগাঁওসহ নির্ধারিত স্টেশনে পৌঁছাবে। এতে রাজধানীমুখী পশু পরিবহন সহজ হবে এবং সড়কপথের চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

Manual1 Ad Code

অন্যদিকে যাত্রীসেবা জোরদারে চট্টগ্রাম–চাঁদপুর, ঢাকা–দেওয়ানগঞ্জ ও জয়দেবপুর–পার্বতীপুরসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেন ঈদের আগে নির্ধারিত কয়েকদিন এবং ঈদের পরও কিছুদিন চলাচল করবে। এছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সূচিও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ধাপে ধাপে ঈদের আগের দিনের টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। যাত্রী ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রার দিন সীমিতসংখ্যক স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকেও দেওয়া হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪ টি টিকিট কিনতে পারবেন এবং একই ব্যক্তি একাধিকবার টিকিট কেনার সুযোগ পাবেন না।

Manual4 Ad Code

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং অতিরিক্ত কোচ ও লোকোমোটিভ প্রস্তুত রাখা হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে বড় স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় টিকিটবিহীন যাত্রী প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ঈদের আগে ৩ দিন ও ঈদের পরদিন পর্যন্ত জ্বালানিবাহী ট্রেন ছাড়া অন্যান্য মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীবাহী ট্রেন চলাচল নির্বিঘ্ন থাকে।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সংবাদমাধ্যম কে বলেন, “যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ট্রেন, অনলাইন টিকিট ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের মাধ্যমে এবারের ঈদযাত্রা আগের চেয়ে অনেক সহজ এবং আরামদায়ক হবে বলে আমরা আশা করছি।

Manual8 Ad Code