আজ শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলের ধারাবাহিকতায় এবার একযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেওয়া হয়েছে।

এগুলো হল- ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৪ মে) আলাদা প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের।

মন্ত্রণালয় প্রথমে ১২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দিলেও পরে একটি আদেশ বাতিল করে বলে জানান মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ।

তিনি সন্ধ্যায় বলেন, “রাতের মধ্যে নতুন ভিসিদের দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন বিভাগের ওয়েবসাইটে আপলোড হবে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।”

বাতিল হওয়া প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য করা হয়েছিল।

‎বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম ধাপে গত মার্চে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যদের দায়িত্ব দেয়।

এরপর আলাদাভাবে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বদল করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ১১ বিশ্ববিদ্যোলয়ে পরিবর্তন এল।

নতুন উপাচার্য যারা

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক বিশ্ববিদ্যালয়টির ষোড়শ উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করিম।

‎রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে তিনি সময়মনসিংহে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্বে ছিলেন।

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য।

Manual3 Ad Code

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন অর রশিদ।

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন।

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

Manual6 Ad Code

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে দায়িত্বের মেয়াদ যোগ দেওয়ার দিন থেকে চার বছর পর্যন্ত বা এর আগে অবসরের সময়সীমা হলে সে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ উপাচার্য তোপের মুখে পদত্যাগ করেন। এরপর অন্তবর্তীকালীন সরকারের আমলে অর্ধশতাধিক ভিসি নিয়োগ দেওয়া হয়।

বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual3 Ad Code

 

Manual6 Ad Code