আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

চট্টগ্রামের ডিসি হিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। প্রায় ৪০-৫০ জনের ওই দল বিভিন্ন স্লোগান দেয় এবং সড়কের পাশে পথসভায় বক্তব্য প্রদান করে।

Manual1 Ad Code

বুধবার (২০ মে) সকালে নগরের ডিসি হিল এলাকায় এই মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তার ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল নগরের ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তারা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। মিছিল কিছু দূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

Manual4 Ad Code

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

Manual4 Ad Code