আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনগ্রসর শ্রেণির স্বাস্থ্যসেবায় সরকার অধিক গুরুত্ব দিচ্ছেঃ সিসিক প্রশাসক

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অনগ্রসর শ্রেণির স্বাস্থ্যসেবায় সরকার অধিক গুরুত্ব দিচ্ছেঃ সিসিক প্রশাসক

Manual4 Ad Code

উৎফল বড়ুয়া, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

Manual5 Ad Code

বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগের প্রথম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সিসিক প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Manual8 Ad Code

ক্বওমী ব্লাড ডোনার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাজীবন থেকেই অনেক তরুণ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।রক্তের অভাবে অনেক সময় রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ক্বওমী ব্লাড ডোনার পরিষদের মতো সংগঠনের উদ্যোগের ফলে মুমূর্ষু রোগীরা দ্রুত প্রয়োজনীয় রক্ত পেতে সক্ষম হবেন।

Manual4 Ad Code

তিনি বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের মতো মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে।

Manual6 Ad Code

বাংলাদেশ ক্বওমী ছাত্রসমাজের তরুণরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসায় তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের সংগৃহীত রক্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

মানবকল্যাণমূলক এ ধরনের উদ্যোগে যারা এগিয়ে আসেন, তাদের আমরা সবসময় উৎসাহিত করি। আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

মাওলানা সৈয়দ মাসরুর আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান,দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া।

সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ , সিলেট বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ ও সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুমের যৌথ পরিচালনায় সম্মেলনে ক্বওমী শিক্ষার্থী, আলেমগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।২ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০টি স্বেচ্ছাসেবী পরিবারকে উপহার প্রদান করা হয়।