আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, আটক ৪৫

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল, আটক ৪৫

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিল শেষে ৪৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলে অংশ নেন।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’-স্লোগান দেন। প্রায় তিন মিনিটের মিছিল শেষে দ্রুত মহাসড়ক ত্যাগ করার সময় তাদের ধাওয়া দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে স্থানীয়রা তাদের সঙ্গে যুক্ত হয়ে ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে যান।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এ সময় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Manual6 Ad Code