আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Manual8 Ad Code

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন।

ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর নিষেধাজ্ঞা মানি না, মানব না’, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল’।

Manual1 Ad Code

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই, চলবে; ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

ভিডিওটি বর্তমানে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’

Manual8 Ad Code

 

 

Manual5 Ad Code