আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

Manual4 Ad Code

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।

Manual2 Ad Code

এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে । তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code