চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইক নিয়ে ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইক নিয়ে ছাত্রলীগের মিছিল
editor
প্রকাশিত জুন ২২, ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেলে চড়ে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Manual2 Ad Code
আজ সোমবার (২২ জুন) তাদের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
Manual2 Ad Code
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এই কর্মসূচি পালন করলেন তারা।
ভিডিওতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহিদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে দেখা গেছে।
ভিডিওতে নেতাকর্মীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে দেখা যায়।
Manual8 Ad Code
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। তবে কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না; বিষয়টি এখনো যাচাই করা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
আন্দোলনের মুখে চব্বিশের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা।
এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
Manual6 Ad Code
আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানিয়েছে পুলিশ। সুএ: বিডিনিউজ টোয়েন্টিফোর