আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

editor
প্রকাশিত জুলাই ৬, ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার সুযোগ রয়েছে।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual1 Ad Code

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী তিনি দেশে এসে আদালতে আত্মসমর্পণ করতে পারবেন এবং এরপর জামিনের আবেদন করতে পারবেন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য বলেও মন্তব্য করেন তিনি।

Manual1 Ad Code

এ সময় বিরোধী দলের সম্ভাব্য ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের আলোচনা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, যদি বিরোধী দল মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প পরিকল্পনা তুলে ধরে এবং সরকারের নীতিগত বা প্রশাসনিক দুর্বলতার বিষয়ে গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে তা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগকে স্বাগত জানানো উচিত বলেও মত দেন তিনি।

Manual6 Ad Code